ছবি: সংগৃহীত
নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছেন। তবে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচায় জানা যায়নি।
সোমবার (৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মেতিকান্দা রেলস্টেশনের আউটার কমলতলি খাকচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম থেকে একটি ট্রেন ঢাকায় যাচ্ছিল। ট্রেনটি মেতিকান্দা স্টেশনের আউটার খাকচরে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হন।
নরসিংদী স্টেশন মাস্টার এটিএম মুছা বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছেন। রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।
স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে ৫টি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। তারা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপপরিদর্শক) মো.শহিদুল্লা জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলমান।
জৈন্তা বার্তা / টিটু




