কা*ফনের কাপড় পরে জবি শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

কা*ফনের কাপড় পরে জবি শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৪ ০৬:০১:১৬ পূর্বাহ্ন

কা*ফনের কাপড় পরে জবি শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’

ছবি: সংগৃহীত


রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নিয়ে কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এ সময় কাফনের কাপড় পরে সড়কে অবস্থান নিয়েছেন তারা।

সোমবার (৮ জুলাই) বিকেল থেকে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে বিভিন্ন কোটাবিরোধী স্লোগান দিতেও দেখা গেছে তাদের।

জবির অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কাফনের কাপড় পরে আন্দোলন করতে থাকব। কোটা প্রথার জন্য আমরা সব দিক থেকে বঞ্চিত হচ্ছি। প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি হলো, বাংলাদেশের সব চাকুরিতে শুধু প্রতিবন্ধী কোটা রেখে সব কোটা বাতিল করতে হবে।

কাফনের কাপড় পরে আন্দোলনকারী শিক্ষার্থী তামিম ইসলাম দুর্জয় বলেন, শিক্ষার্থীদের মেধার কোনও মূল্যায়ন নেই। আমরা প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, কিন্তু আমাদের দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়ব না।

মো. সুলাইমান হোসেন নামে আরেক শিক্ষার্থী বলেন, কাফনের কাপড় পরে আমরা প্রতীকী আন্দোলন করছি। নিঃসন্দেহে আমাদের দাবি যৌক্তিক। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী আমাদের এই যৌক্তিক আন্দোলনে সাড়া দিয়ে মেধার মূল্যায়ন করবেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ডে/ঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় জোর দিলেন সিসিক প্রশাসক
হবিগঞ্জ সীমান্তে ৪৫ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কুলাউড়ায় অ/বৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জ/রিমানা
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার