কামড় খেয়ে জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

কামড় খেয়ে জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৪ ১১:০১:২৯ পূর্বাহ্ন

কামড় খেয়ে জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

ছবি: সংগৃহীত


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মার চরে বাদাম ক্ষেতে কাজ করার সময় মিলন আলী (৪০) নামে এক কৃষককে রাসেলস ভাইপার সাপ কামড় দিয়েছে। পরে স্থানীয়দের সহোযোগিতায় সাপটিকে জীবিত অবস্থায় ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ওই কৃষক।

সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মার চরে এ ঘটনা ঘটে। মিলন আলী পাঁকা ইউনিয়নের মো. তফজুল হোসেনের ছেলে। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

মিলন আলী বলেন, পদ্মার চরে বাদাম ক্ষেতে কাজ করছিলাম। এ সময় একটি সাপ কামড়ে দেয়। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং রাসেলস ভাইপার সাপটিকে দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে জীবিত ধরে হাসপাতালে নিয়ে আসি।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল আকসা মহল জানান, মিলন আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তার অবস্থা ভালো আছে। তাকে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং পর্যবেক্ষণ করা হচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ডে/ঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় জোর দিলেন সিসিক প্রশাসক
হবিগঞ্জ সীমান্তে ৪৫ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কুলাউড়ায় অ/বৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জ/রিমানা
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার