তরুণ লেখক অভিনয় সরকারের আত্মপ্রকাশ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

তরুণ লেখক অভিনয় সরকারের আত্মপ্রকাশ

জন চন্দ্র সরকার, দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ১২:১৪:১৫ অপরাহ্ন

তরুণ লেখক অভিনয় সরকারের আত্মপ্রকাশ

ফাইল ছবি


১৭ বছরের ঠগবগে তরুণ অভিনয় সরকার। অভিনয় নামের এই তরুণের জীবনটাও চিত্রনাট্যের মতো। দরিদ্র ঘরে জন্ম নেয়া এই তরুণ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নকালে পড়াশোনার পাশাপাশি রাখালের কাজ করতেন। সাহিত্যমনা অভিনয় সরকার ছোটবেলা থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত। মাঠে গরু ছড়ানোর ফাঁকে হাওরের হিজল তলে সুশীতল ছায়ায় বসে রচনা করতেন ছড়া, কবিতা। 

ইতোমধ্যে হৃদয়ের কথা এবং কবিতার ডালি নামে তার দুটি কবিতার বই প্রকাশ করে সংস্কৃতিমনা মানুষের বাহবা কুড়িঁয়েছেন। অনন্য মেধাবী এ তরুণ ২০০৯ সালে পহেলা জানুয়ারী সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের হাজারীপুর নোয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার লনি সরকার এবং মাতার নাম খেলন রানী সরকার। 

জীবিকার তাগিদে বর্তমানে পরিবারের সঙ্গে একই জেলার জামালগঞ্জ উপজেলায় বসবাস করেন তরুন এ লেখক। অভিনয় সরকার তার কবিতায় তুলে ধরেছেন হাওরাঞ্চলের মানুষের সুখ-দুঃখের কথা। লিখেছেন সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম, অবিচারের কথা। এছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত লিখেন কবিতা, উপন্যাস, শিক্ষণীয় নানা উক্তি। 

অভিনয় সরকারের পিতা লনি সরকার পেশায় একজন কৃষক। তার তিন ভাই বোনের মধ্যে অভিনয় সরকার সবার বড়। পিতার উপার্জনই পরিবারে একমাত্র আয়ের উৎস। ছোটবেলা থেকে পড়াশোনার তার আগ্রহ ছিল ব্যাপক। আর্থিক টানাপোড়েন থাকায় ৫ম শ্রেণিতে অধ্যয়ন করাকালে পড়াশোনার পাশাপাশি মাঠে গরু, ছাগল ছড়ানোর কাজ শুরু করেন অভিনয়। পাশাপাশি  লিখতে থাকেন কবিতা, ছড়াসহ নানা রচনা। 

অভিনয় সরকার দিরাই উপজেলার ভাটিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তার উল্লেখযোগ্য রচনা সমূহ হলো, মা আমার মা, দিদিমার অভিনয়, সৎ মায়ের অত্যাচার, মাসি, ইত্যাদি। এছাড়াও প্রায় ১শ’র উপরে লিখেছেন কবিতা। জানা যায় তার তৃতীয় বই “মনের কথা” প্রিন্ট সংস্করণে আছে। 

অভিনয় সরকার দৈনিক জৈন্তাবার্তা কে বলেন, ছোটবেলা থেকে কবিতা সাহিত্যের উপর আমার অন্যরকম টান ছিল। “টাকা পয়সা” নামে একটি কবিতা রচনার মধ্য দিয়ে লেখালেখিতে হাতেখড়ি। কবিতাটি প্রিন্ট পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে পড়লে সবাই আমাকে লেখালেখি চালিয়ে যেতে উৎসাহ দেন। বর্তমানে আমি কবিতা, উপন্যাস, ছোটগল্প, ছড়া ইত্যাদি রচনা করে চলেছি। 

তিনি তার রচনা প্রকাশে সহযোগিতা করায় স্বাধীনতা পদকপ্রাপ্ত ড. এবায়দুল কবির চৌধুরী এবং সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ শ্রী নিবাস দে’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। লেখক অভিনয় সরকার পাঠক ও শুভাকাঙ্খীদের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা