পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী হ ত্যা, স্বামীর যা*বজ্জীবন কা রা দণ্ড
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী হ ত্যা, স্বামীর যা*বজ্জীবন কা রা দণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৪ ০৮:২৪:৩২ পূর্বাহ্ন

পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী হ ত্যা, স্বামীর যা*বজ্জীবন কা রা দণ্ড

ছবি: সংগৃহীত


স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় স্বামী রবিউল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১০ জুলাই) সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রাখিবুল ইসলাম এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত রবিউল ইসলাম দেবহাটা উপজেলার বেজোরআটি গ্রামের মনোহর গাজীর ছেলে। রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন তিনি।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১২ সালের ৬ নভেম্বর রাতে পরকীয়ায় বাধা দেওয়ায় তার স্ত্রী ফতেমা খাতুন ওরফে ফেলীকে (২৮) শ্বাসরোধে হত্যা করেন রবিউল। এ ঘটনার পরদিন নিহতের বাবা আনছার আলী দেবহাটা থানায় রবিউল ও তার প্রেমিকা রহিমা খাতুনের নামে হত্যা মামলা করেন। তদন্ত শেষে রবিউলের বিরুদ্ধে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি শেখ আব্দুস সামাদ জানান, ১৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। একই সঙ্গে আসামি পক্ষে ভিকটিমের দুই সন্তান সাফাই সাক্ষ্য দেন।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

ডে/ঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় জোর দিলেন সিসিক প্রশাসক
হবিগঞ্জ সীমান্তে ৪৫ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কুলাউড়ায় অ/বৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জ/রিমানা
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার