আন্দোলন থামাতে গেলেন কুবি উপাচার্য, জুতা নিক্ষেপ শিক্ষার্থীদের
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

আন্দোলন থামাতে গেলেন কুবি উপাচার্য, জুতা নিক্ষেপ শিক্ষার্থীদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৪ ০৮:৪৬:৪৩ পূর্বাহ্ন

আন্দোলন থামাতে গেলেন কুবি উপাচার্য, জুতা নিক্ষেপ শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত


সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থানরত শিক্ষার্থীদের শান্ত করতে মহাসড়কে গিয়েছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এএফএম আব্দুল মঈন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যকে দেখে জুতা ও পানির বোতল নিক্ষেপ করেন।  বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করতে মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আব্দুল মঈন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে দেখামাত্রই ভুয়া ভুয়া, দালাল দালাল বলে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা জুতা, খালি পানির বোতল নিক্ষেপ করেন উপাচার্যের দিকে। পরিস্থিতি বেগতিক দেখে শিক্ষক প্রতিনিধিদের সহযোগিতায় মহাসড়ক ত্যাগ করতে বাধ্য হন উপাচার্য।

আন্দোলনরত বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, উপাচার্যের ইন্ধনেই আজ পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। পুলিশ আমাদের কয়েকজন সহপাঠির ওপর লাঠিচার্জ করে মাথা ফাটিয়ে দিয়েছে। এসবের মূলে ছিলেন উপাচার্য। শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিচার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আব্দুল মঈন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। এদিকে রাত ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করছিলেন বলে জানা গেছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

ডে/ঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় জোর দিলেন সিসিক প্রশাসক
হবিগঞ্জ সীমান্তে ৪৫ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কুলাউড়ায় অ/বৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জ/রিমানা
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার