‘আমাকে ছোট স্কার্ট পরিয়ে বসিয়ে রাখতেন বিবেক’
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৩ AM

‘আমাকে ছোট স্কার্ট পরিয়ে বসিয়ে রাখতেন বিবেক’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৮/২০২৪ ০৭:১৮:৫২ AM

‘আমাকে ছোট স্কার্ট পরিয়ে বসিয়ে রাখতেন বিবেক’

ছবি: সংগৃহীত


বলিউডে মি টু আন্দোলনকে কেন্দ্র করে ঝড় তুলেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। প্রভাবশালী অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন তিনি। যা নিয়ে কম জলঘোলা হয়নি। 

সেই আলোচনার রেশ না থামতেই পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন এইু অভিনেত্রী। তার দাবি, ‘চকোলেট’ ছবির সেটে সকলের সামনে খোলামেলা পোশাক পরে থাকতে বাধ্য করেছিলেন বিবেক।

২০০৫ সালে শুটিং হওয়া সেই ছবির একটি দৃশ্যে ছোট স্কার্ট পরতে হয়েছিল তনুশ্রীকে। শুটিং-এর ফাঁকে মেকআপ ভ্যানে সেই খোলামেলা পোশাকের ওপরে একটি বড় কোট পরে বসেছিলেন তনুশ্রী। এতেই নাকি আপত্তি জানিয়েছিলেন বিবেক। দাবি করেছিলেন, শুটিং সেটে ক্যামেরার বাইরেও তাকে একই পোশাকেই থাকতে হবে!

সেই ঘটনার রেশ টেনে তনুশ্রী বলেন, শুটিং এর ফাঁকে শিল্পীরা ভ্যানে বিশ্রাম নেন। বিশেষ করে যখন ছোট পোশাক পরতে হয়। আমি ওই ছোট পোশাকের ওপরে লম্বা কোট পরে বসতাম। তখন পরিচালক বলতেন, ‘একটু পরেই শুটিং শুরু হবে। কোটটা খুলে ফেলো।’ পুরো শুটিংয়ের কলাকুশলীদের সামনে আমাকে ছোট স্কার্ট পরিয়ে বসিয়ে রাখতেন তিনি।

তনুশ্রী আরও জানান, বিবেক নাকি তার সঙ্গে বেশ কয়েকবার দুর্ব্যবহার করেছেন। এমনকি নানাভাবে হয়রানিও করেছেন। 

অভিনেত্রীর ভাষায় বলেন, ‘শুটিংয়ে পৌঁছাতে পাঁচ মিনিট দেরি হয়েছিল একদিন। এজন্য চিৎকার শুরু করেন বিবেক। বলতে থাকেন, আমি নাকি অপেশাদার। অথচ, আমি অন্য দিন শুটিং সেটে পৌঁছে দেখতাম, কিছুই শুরু হয়নি। কিন্তু এক দিন আমি মাত্র পাঁচ মিনিট দেরি করে পৌঁছেছিলাম বলে যা তা ব্যবহার করেছেন তিনি।’

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব