মৌলভীবাজারে যেসব জনপ্রতিনিধি অপসারণ হলেন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

মৌলভীবাজারে যেসব জনপ্রতিনিধি অপসারণ হলেন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৮/২০২৪ ০৫:২০:৫৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারে যেসব জনপ্রতিনিধি অপসারণ হলেন

ছবি : নিজস্ব


সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলায় ও অপসারণ হলেন জেলা পরিষদ চেয়ারম্যান, ৭ জন উপজেলা চেয়ারম্যান ও ৫ জন পৌর মেয়র।

অন্তবর্তীকালীন সরকারের আদেশে অপসারণকৃতরা হলেন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান। সাত উপজেলা পরিষদ চেয়ারম্যানরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন, রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান খাঁন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক খাঁন সাহেদ, জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি ও বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান আজির উদ্দিন।

পাঁচ পৌর মেয়ররা হলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন ও বড়লেখা পৌরসভার মেয়র আবু ইমাম কামরান চৌধুরী।মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হয়েছেন জেলা প্রশাসক, ডাক্তার ঊর্মি বিনতে সালাম।

মৌলভীবাজার জেলার ৫ জন পৌরসভার প্রশাসক হলেন- মৌলভীবাজার সদর পৌরসভায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কর্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মল্লিকা দে,  শ্রীমঙ্গল পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাহিনা আক্তার, কুলাউড়া পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল সালাম চৌধুরী, কমলগঞ্জ পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মেহনাজ ফেরদৌস, বড়লেখা পৌরসভায় সহকারী কমিশনার (ভুমি) বড়লেখা মোহাম্মদ আসলাম সারোয়ার।

এদিকে জেলার ৭টি উপজেলা পরিষদে চেয়ারম্যান অপসারণের পর ওইসব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী