জুড়ীতে সীমান্ত থেকে দুই বাংলাদেশী আ.ট.ক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

জুড়ীতে সীমান্ত থেকে দুই বাংলাদেশী আ.ট.ক

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৮/২০২৪ ১১:৩৭:০৫ পূর্বাহ্ন

জুড়ীতে সীমান্ত থেকে দুই বাংলাদেশী আ.ট.ক

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা সীমান্ত থেকে দুই বাংলাদেশীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে সীমান্ত এলাকায় অপরিচিত দুই যুবককে দেখে স্থানীয়রা গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানকে খবর দেয়। পরে চেয়ারম্যান সেখানে গিয়ে তাদের আটক করেন।

আটককৃতরা হল রাজশাহীর গোদাবাড়ির আনছার আলীর ছেলে সারোয়ার (৩১) মোঃ আব্দুল ওয়াদুদের ছেলে  মোঃ আবু সাইদ (২৪)।

জানা যায়, গত জুলাই মাসের ১৭ তারিখ কাজের উদ্দেশ্য ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে তারা ভারতে যায়। সেখানে তারা পুলিশের হাতে আটক হলে পুলিশ তাদের বিএসএফের হাতে তুলে দেয়। সোমবার (১৯ আগস্ট) রাত ১২টার পরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে লাঠিটিলা সীমান্ত  দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে। স্থানীয়রা সীমান্তে অপরিচিত লোকজন দেখে চেয়ারম্যানকে খবর দেয়। পরে চেয়ারম্যান তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়।

ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, আমি এবং স্থানীয় ইউপি সদস্য সহ সাধারণ জনতা খবর পেয়ে সেখানে গিয়ে তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসি। পরে বিজিবির হাতে তুলে দেই।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মেহেদী হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বিরুদ্ধে বর্ডার অতিক্রম করার মামলা হবে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী