বাসে আগুন লেগে ১৬ জনের মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৪ AM

বাসে আগুন লেগে ১৬ জনের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৮/২০২৩ ০১:২২:৫৭ AM

বাসে আগুন লেগে ১৬ জনের মৃত্যু

ছবি: সংগ্রহীত


পাকিস্তানে বাসে আগুন লেগে নারী-শিশুসহ ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। রোববার (২০ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টার দিকে ফয়সালাবাদ হাইওয়ের পিন্দি ভাট্টিয়ান এলাকায় একটি ডিজেল ড্রাম বহনকারী পিকআপ ভ্যানকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে বাসে আগুন লেগে হতাহতের ঘটনা ঘটে। এই সময় বাসটি ৩৫ থেকে ৪০ জন যাত্রী বহন করছিল।


এই ঘটনায় দুই ড্রাইভার প্রাণ হারিয়েছেন।

অঞ্চলটির ডিস্ট্রিক্ট পুলিশ অফিসার জানান, দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে দ্রুত বাসটিতে আগুন লেগে যায়।


আশপাশের লোকজন বাসের কাঁচ ভেঙে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। তাদের ফায়সালাবাদ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


তিনি আরও জানান, বাস থেকে বের করা লাশগুলোর পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা করা হবে।


গত জুলাই মাসেও পাকিস্তানে একই ধরনের এক বাস দুর্ঘটনায় ২০ জন প্রাণ হারিয়েছিল।

এস.ডি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী