মৌলভীবাজারে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে যুবক নি খোঁ জ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

মৌলভীবাজারে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে যুবক নি খোঁ জ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৮/২০২৪ ০৩:৩২:৩৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে যুবক নি খোঁ জ

ফাইল ছবি


মৌলভীবাজারের রাজনগরে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে সাদিক হোসেন হৃদয় (১৯) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। ঘটনার ১২ ঘণ্টা পার হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার (২৩ আগস্ট) সকালে বিষয়টি রাজনগর ফায়ার স্টেশনে জানালে  সিলেট থেকে ডুবুরি দল এসে চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বানের পানিতে প্রচুর মাছ ধরা পড়ছে এমন খবরে জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদেনীমহল গ্রামের শৌখিন মাছ শিকারি সোনাহর মিয়া তার ছেলে হৃদয়কে নিয়ে একই উপজেলার বন্যাকবলিত রাজনগর সদর ইউনিয়নের ময়নার দোকান নামকস্থানে মাছ ধরতে যান। পরে ওই স্থানে মাছ ধরা শুরু করে মধ্যরাত পর্যন্ত অবস্থান করেন। এক পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে হৃদয় চিটকা জাল ছুড়লে জালের টানে পানিতে ভেসে যান। পরে তার বাবা তাকে উদ্ধারের জন্য চেষ্টা করেন কিন্তু পানিতে স্রোত বেশি থাকায় তা করতে পারেননি।

খালাতো ভাই আলমগীর হোসেন বলেন, শৌখিন মাছ শিকারি আমার খালাতো ভাই হৃদয়ের এই ঘটনায় তার বাবা-মা ও নিকট আত্মীয়রা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছেন।

রাজনগর ফায়ার স্টেশন ইনচার্জ আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখানে পানির প্রবল স্রোত রয়েছে। আমাদের ডুবুরি দল অনেক চেষ্টা করেছে। কিন্তু ওই স্থানে তাকে জীবিত বা মৃত কোনো অবস্থায় পাওয়া যায়নি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী