কুলাউড়ায় চু রি করতে গিয়ে জায়েদ খান ধরা, প্রাণ গেলো মানুষের হাতে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

কুলাউড়ায় চু রি করতে গিয়ে জায়েদ খান ধরা, প্রাণ গেলো মানুষের হাতে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৮/২০২৪ ০৭:৪১:২৩ পূর্বাহ্ন

কুলাউড়ায় চু রি করতে গিয়ে জায়েদ খান ধরা, প্রাণ গেলো মানুষের হাতে

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় চুরি করতে গিয়ে জায়েদ খান (২৮) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত (২৮ আগস্ট) রাত ২টার দিকে সদর ইউনিয়নের বালিশিরি গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জায়েদ ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে জায়েদ বালিশিরি গ্রামের একটি কেজি স্কুলে ফ্যান চুরি করতে যায়। এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষন রায় বলেন, বুধবার সকালে জায়েদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার থানায় অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী