বড়লেখায় বন্যা দুর্গত এলাকার ২০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

বড়লেখায় বন্যা দুর্গত এলাকার ২০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৮/২০২৪ ১০:০০:৫৯ পূর্বাহ্ন

বড়লেখায় বন্যা দুর্গত এলাকার ২০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বন্যা দুর্গত এলাকার ২০০ পরিবারে বুধবার সেনাবাহিনীর সহায়তায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভ্রাম্যম্যাণ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করেছে।

এসময় বন্যার্তদের মাঝে ১৫০ পিস জারিকেন ও ৫ হাজার পিস পানি বিশুদ্ধকরণ টেবলেট বিতরণ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে ১৫০ পরিবারকে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। 

উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দান, মুর্শিবাদকুরা, ইসলামপুর, হাল্লা এলাকায় মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পানি সরবরাহ করা হয়। এসময় উপজেলা উপ-সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, তালিমপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, সেনাবাহিনীর কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন। 

স্থানীয় সূত্রে যানা যায়, হাকালুকি হাওর তীরবর্তী কানোনগো বাজার এলাকায় বালতি, জগ, কলসি, হাড়ি-পাতিল নিয়ে পানিবন্দি লোকজন এসেছেন বিশুদ্ধ পানি সরবরাহ করতে। এসব এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের উদ্যোগে বন্যা কবলিত এলাকায় ভ্রাম্যমাণ পানি শোধনাগার গাড়ির মাধ্যমে ফিল্টারিং করে নিরাপদ সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে। টিউবওয়েলগুলো নিমজ্জিত থাকায় শোধনাগারের গাড়ি থেকে ফিল্টারিং করা বিশুদ্ধ পানি সংগ্রহ করতে ভোক্তভোগী লোকজনের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। 

উপজেলা উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন জানান, হাওর তীরবর্তী এলাকায় বারো হাজারের অধিক টিউবওয়েল বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। বন্যাদুর্গত এলাকায় যেখানে নিরাপদ পানির সমস্যা আছে সেখানে ভ্রাম্যমাণ ফিল্টারিং করে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হচ্ছে। বড়লেখার বিভিন্ন এলাকা ও আশ্রয়কেন্দ্রে এই কার্যক্রম চলমান আছে। আর্সেনিক, আয়রন মুক্তকরণ ফিল্টারিংয়ের মাধ্যমে জলাশয় বা পুকুর  থেকে পানি সংগ্রহ করে বিশুদ্ধকরণ করা হয়। এসব পানি বন্যা দুর্গত মানুষের মধ্যে সরবরাহ করছি। এ ছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ন্যাপকিন, জ্যারিকেন, নিরাপদ স্যানিটেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফিল্টারিং করে নিরাপদ সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী