মৌলভীবাজারে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

মৌলভীবাজারে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৮/২০২৪ ০৬:৩৮:৫০ পূর্বাহ্ন

মৌলভীবাজারে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের সদর ও শ্রীমঙ্গল উপজেলায় বাসা-বাড়িসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার গ্রাহক।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল থেকে মৌলভীবাজারের কালাপুরে শেভরন গ্যাস ফিল্ডে যান্ত্রিক ত্রুটির কারণে এই সংকট দেখা দেয়।

জালালাবাদ গ্যাস মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন বলেন, গতকাল রাতে কালাপুরের শেভরন গ্যাস ফিল্ডে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে আমরা পাইপ দিয়ে হবিগঞ্জের সঙ্গে যুক্ত করি, যার করণে গ্যাসের চাপ কমে যায়।

জালালাবাদ গ্যাস মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের তথ্যমতে, মৌলভীবাজার সদরে প্রায় ৭ হাজার গ্রাহক রয়েছে। তাদের মধ্যে বাণিজ্যিক গ্রাহক ৭০০।

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম চৌধুরী জানান, গ্যাসের সমস্যা সমাধানে কাজ চলছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী