শ্রীমঙ্গলে কলেজের সামনে থেকে পৌরসভার ময়লা সরানোর দাবিতে মানববন্ধন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শ্রীমঙ্গলে কলেজের সামনে থেকে পৌরসভার ময়লা সরানোর দাবিতে মানববন্ধন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৮/২০২৪ ০৭:০৩:৩৪ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে কলেজের সামনে থেকে পৌরসভার ময়লা সরানোর দাবিতে মানববন্ধন

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে ময়লার ভাগাড় সরানোর দাবিতে ফের মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।

বৃহষ্পতিবার (২৯ আগস্ট) সকালে শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন সরকারি কলেজ, দি বার্ডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ও গাউছিয়া সফিকিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

পরে সেখান থেকে  শিক্ষার্থী একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের চৌমুহনায় গিয়ে প্রতিবাদ সমাবেশ করে তারা। প্রতিবাদ সমাবেশ শেষে শিক্ষার্থীরা সেখান থেকে পৌরসভায় গিয়ে স্মারকলিপি প্রদান করেন পৌরসভার প্রশাসক এর নিকট। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শহরের কলেজ রোডে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পৌরসভার বিশাল ময়লার ভাগাড়  রয়েছে। বহু বছর ধরে প্রতিদিন বাসা বাড়ি ও পুরো শহরের ময়লা-আবর্জনা এখানে এনে ফেলা হয়। ময়লার দুর্গন্ধে শিক্ষা প্রতিষ্ঠানে বসে ক্লাস করা খুবই কষ্টকর। শিক্ষার্থীদের নাকমুখ চেপে ধরে ক্লাস রুমে বসতে হয়।

এছাড়া ময়লার ভাগাড়ের পাশে রয়েছে আরও দুটি আবাসিক এলাকা। মশা, মাছির উপদ্রব ও ময়লার দুর্গন্ধে শিক্ষার্থীসহ এলাকাবাসীর নাভিশ্বাস অবস্থা বিরাজ করছে। এ সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে। এ ভাগাড় সরানোর জন্য বারবার আন্দোলন করেছি। বারবার আশ্বাসও দেওয়া হয়েছে, কিন্তু কিছুই করা হয়নি। এর আগেও কলেজের সামনে থেকে ময়লার ভাগাড় সরানোর দাবিতে শিক্ষার্থীরা সড়কে নেমেছিলেন। শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়েছিলেন,স্থানীয় সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ ২০১৭ সালে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন শিক্ষার্থীদের ৬ মাসের মধ্যে ময়লার ভাগাড় সরানো হবে। কিন্তু কোনো কাজ হয়নি। এভাবে একটি সভ্য সমাজ চলতে পারে না। শিক্ষার্থীরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস ও পরিবেশ উপদেষ্টার নিকট দাবী রাখেন অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে ময়লার ভাগাড় সরিয়ে তাদেরকে সুস্থ ও সুন্দর পরিবেশে পড়ালেখা করার সুযোগ দান করতে। 

শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক এডিসি মোছাম্মৎ শাহিনা আক্তার জানান, প্রথমে আমি ময়লার ভাগাড় ও অধিগ্রহনকৃত স্থান পরিদর্শন করেছি। খোঁজ নিয়ে জেনেছি এর আগেও মেয়র পৌরসভার পক্ষ থেকে ময়লার ভাগার স্থানান্তরের উদ্যোগ নিয়েছিল। এই প্রক্রিয়ার শেষের দিকে আদালতে রিট করে কাজ বন্ধ করে দেওয়া হয়।

তিনি বলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে মহামান্য হাইকোর্টে দ্রুত স্থগিতাদেশ ( ব্রেকেট) প্রত্যাহার করার আবেদন করবো। এরপর সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে বলে তিনি জনপ্রতিনিধি, শিক্ষার্থী, এলাকাবাসী ও সাংবাদিকদের জানান।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, আলকাছ মিয়া প্রমুখ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী