বড়লেখায় যুবক খু ন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

বড়লেখায় যুবক খু ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৪ ১১:৪৮:২২ পূর্বাহ্ন

বড়লেখায় যুবক খু ন

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখায় ভারত থেকে নিয়ে আসা চোরাই গরু উদ্ধারে সহযোগিতা ও বিজিবিকে হস্তান্তর করায় শাজাহান আহমদ (৩০) নামে এক পানচাষিকে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

নিহতের ভাই ইব্রাহিম আলীর সিআর মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে থানার ওসি বৃহস্পতিবার (২৯ আগস্ট) অভিযুক্ত ৯ ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করেছেন। 

উল্লেখ্য, গত ৮ আগস্ট সকালে সীমান্তবর্তী একটি টিলা থেকে শাহজান আহমদের লাশ উদ্ধার করে এলাকাবাসী। তিনি দুই সন্তানের জনক ও উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল গ্রামের ষাটঘরি এলাকার মৃত ইছমাইল আলীর ছেলে। তখন থানা পুলিশ কর্মস্থলে না থাকায় ইউএনও’র নির্দেশে আইনি প্রক্রিয়া ছাড়াই স্বজনরা তার লাশ দাফন করেন।

এলাকাবাসী ও মামলার বিবরণে জানা গেছে, নিহত শাজাহান আহমদ পান চাষ করে জীবন-জীবিকা নির্বাহ করতেন। পক্ষান্তরে সীমান্তবর্তী বোবারথল এলাকার আব্দুল বাছিত, রুবেল আহমদ, সেলিম উদ্দিন, জসিম উদ্দিন, সুনাম উদ্দিন, ছাদিক আহমদ, কুতুব উদ্দিন প্রমুখ চোরাচালান কারবারী, বিভিন্ন হত্যা ও ডাকাতির সাথে জড়িত ও বিভিন্ন মামলার আসামী।

বিবাদীরা ইতিপূর্বে নিহত শাজাহান আহমদ ও তার ভাই ইব্রাহিম আলীর পালিত দুইটি গরু জোরপূর্বক নিয়ে যায়। এ ব্যাপারে এলাকায় বিচার প্রার্থী হলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। অপরদিকে প্রায় ৪ মাস পূর্বে বিবাদীরা ভারত হতে দুইটি গরু চুরি করে নিয়ে আসার সময় স্থানীয় লোকজন এবং ভারতের লোকদের হাল্লা চিৎকার নিহত শাজাহান আহমদ (ভিকটিম) দেখে ফেলে।

শাজাহান আহমদ স্থানীয়দের নিয়ে বিবাদীগনের নিকট থেকে চোরাই গরুগুলো উদ্ধার করে বিজিবির নিকট হস্তান্তর করেন। এই আক্রোশে পরিকল্পিতভাবে বিবাদীরা ৫ আগস্ট থেকে ৮ আগস্টের মধ্যে যে কোনো সময় দেশে উদ্ভুদ চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে শাজাহান আহমদকে হত্যা করে পানপুঞ্জির দক্ষিণ পাশের টিলার নির্জন স্থানে ফেলে রাখে। ৮ আগস্ট শাজাহানের গলাকাটা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে এলাকাবাসী।

বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, আদালতের নির্দেশে নিহত শাজাহান আহমদের ভাইয়ের দাযের করা হত্যা মামলাটি থানায় রেকর্ড করে বৃহস্পতিবার আসামিদের বিরুদ্ধে আদালতে এফআইআর প্রেরণ করেছেন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী