বড়লেখায় শিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

বড়লেখায় শিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৯/২০২৪ ০৫:৩৫:০০ পূর্বাহ্ন

বড়লেখায় শিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘কর্মী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মীরা অংশগ্রহণ করেন। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাবেক জেলা সভাপতি মাওলানা আব্দুল বাছিতের কুরআন তেলাওয়াত মাধ্যমে বড়লেখা উত্তর সভাপতি জাবেদ আহমদের সঞ্চালনায় ও সদর সভাপতি হুমায়ন কবির সাজুর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক জেলা সভাপতি আব্দুস ছামাদ, প্রদান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর সভাপতি শরিফ মাহমুদ। 

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম, নায়াবে আমীর ফয়সল আহমদ, সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, মৌলভীবাজার জেলা সভাপতি হাফিজ আলম হোসাইন, সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সূরা সদস্য প্রভাষক আব্দুল মোহাইমীন, শিবিরের দক্ষিণ সভাপতি আব্দুর রহমান এবাদ, সেক্রেটারি ইমদাদুল হক ইমাদ, পশ্চিম সভাপতি কামরান আহমদ, সেক্রেটারি সাব্বির আহমদ, সুজাউল মাদ্রাসা সভাপতি কাওছার আহমদ, সেক্রেটারি হানজালা আহমদ, শহর সেক্রেটারি নোমান আহমদ ও উত্তর সেক্রেটারি মনজুর আহমদ প্রমুখ। 

প্রধান অতিথি কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের বিজয় হয়েছে, কিন্তু চুড়ান্ত বিজয় হয়নি। আমরা অহংকারী হলে চলবে না, আমাদের জন্য যে কাজটি সর্ব প্রথম করতে হবে তা হল আল্লাহর শুকরিয়া আদায় ও আল্লাহর কাছে বেশি করে সাহায্য চাইতে হবে।আমাদেরকে আদর্শের ও জ্ঞানের মানদণ্ড সবার চেয়ে সেরা হতে হবে। দেশের প্রতিটি স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসায় নারায়ে তাকবিরের ধ্বনিতে মুখরিত করতে হবে।আমাদের আদর্শ চরিত্র, উত্তম ব্যবহার দিয়ে আমাদের সুমহান আদর্শের দাওয়াত দিতে তিনি কর্মীদের আহবান জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী