ভারতে রেলওয়ে সেতু ধসে নিহত ১৭, নিখোঁজ অনেকে
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৪ AM

ভারতে রেলওয়ে সেতু ধসে নিহত ১৭, নিখোঁজ অনেকে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৩ ০৩:১৯:৩৯ AM

ভারতে রেলওয়ে সেতু ধসে নিহত  ১৭, নিখোঁজ অনেকে

ছবি: সংগৃহীত


ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে একটি নির্মাণাধীন সেতু ধসে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকার সেতুটি ভেঙে খাদে পরে যাওয়ায় অনেকে আটকা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সেখানে ৩৫ থেকে ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। নিহতদের সবাই নির্মাণ শ্রমিক।

মিজোরাম মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা টুইটারে জানিয়েছেন, আইজল থেকে ২১ কিলোমিটার দূরে আজ বুধবার (২৩ আগস্ট) সকাল ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। অনেক শ্রমিক মারা গেছেন। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে। আমি খুবই মর্মাহত ও শোকাহত। হতাহতের পরিবারের প্রতি সমবেদনা। খবর পেয়েই উদ্ধারকাজে যারা ছুটে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।

পুলিশ জানায়, ৩৫ থেকে ৪০ জন কর্মী কাজ করছিলেন তখনই ভেঙে পড়ে নির্মাণাধীন সেতুটি। গভীর শোক জানিয়ে নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ করে রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইভাবে আহতদের ৫০ হাজার করে দেওয়া হবে। সূত্র: এনডিটিভি

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী