ট্রেনের বগিতে আগুন লেগে ১০ জনের মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:২৪ PM

ট্রেনের বগিতে আগুন লেগে ১০ জনের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৮/২০২৩ ০১:০৬:৩৬ AM

ট্রেনের বগিতে আগুন লেগে ১০ জনের মৃত্যু

ছবি: সংগ্রহীত


ভারতের তামিলনাড়ুতে ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার (২৬ আগস্ট) ভোরে তামিলনাড়ুর পুনালুর-মাদুরাই এক্সপ্রেসে মাদুরাই রেলস্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির একটি বগিতে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।


মাদুরাই জেলা কালেক্টর সঙ্গীতা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


জানা গেছে, ভোর ৫টা ১৫ মিনিটের দিকে বগিটিতে আগুন লাগে। এতে অবৈধভাবে রাখা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রেল এবং দমকলকর্মীদের প্রচেষ্টায় সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


পুনালুর-মাদুরাই এক্সপ্রেসের ও বগিটি ব্যক্তিগতভাবে ভাড়া নেওয়া হয়েছিল। এর যাত্রীরা এসেছিলেন উত্তর প্রদেশের লখনৌ থেকে। তারা ১৭ আগস্ট উত্তরপ্রদেশের লখনৌ থেকে যাত্রা শুরু করেন। রোববার তাদের চেন্নাই পৌছানোর কথা ছিল।


ভারতের দক্ষিণ রেলের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ‘পার্টি করার উদ্দেশ্যে ভাড়া করা বগিটি আলাদা করে মাদুরাই স্টেশনের কাছে রাখা হয়েছিল। কোচের যাত্রীরা লুকিয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে যাত্রা করছিলেন। যা নিয়মবিরুদ্ধ। এই গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।’


এরই মধ্যে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি করে অনুদান দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

এস.ডি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী