পর্যটন কন্যা জাফলংয়ের সাথে যুক্ত হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৫ AM

পর্যটন কন্যা জাফলংয়ের সাথে যুক্ত হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৮/২০২৩ ১২:২৫:৩৯ PM

পর্যটন কন্যা জাফলংয়ের সাথে যুক্ত হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর

ছবি: জৈন্তা বার্তা


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পর্যটন কন্যা জাফলং এর সাথে সংযুক্ত হতে যাচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র। 


গোয়াইনঘাট-জৈন্তা-কোম্পানীগঞ্জ আসনের সংসদ সদস্য ও সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রী ইমরান আহমদের সার্বিক দিক নির্দেশনা ও প্রস্তাবনার আলোকে গোয়াইনঘাট  উপজেলা এলজিইডি অফিস জাফলংয়ের সাথে ভোলাগন্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রকে যুক্ত করার একটি প্রস্তাবনা জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করে ৷ প্রেরিত প্রস্তাব জেলা প্রশাসক সম্মেলন ২০২৩ এ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করেন সিলেটের জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার। তারই আলোকে মাননীয় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এই মহাসড়ক বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে কাজ শুরু করেছে। 


এই মহাসড়ক নির্মাণে এ অঞ্চলের মানুষের বিপুল অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। একজন পর্যটক এই সড়ক ব্যবহার করে দুইদিনে সিলেট অঞ্চলের প্রায় ২৩ টি পর্যটন কেন্দ্র ঘুরতে পারবেন।  এ অঞ্চলে গড়ে উঠবে পর্যটন শিল্প, বাড়বে বেসরকারি বিনিয়োগ । হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, কটেজ, রিসোর্টসহ নানান পর্যটন স্থাপনা গড়ে উঠার পাশাপাশি সৃষ্টি হবে গোয়াইনঘাট কোম্পানীগঞ্জের অসংখ্য মানুষের কর্মসংস্থান। নতুন করে স্বপ্ন বুনতে পারবে ঐ এলাকার মানুষ তারই সাথে মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত এইসব অঞ্চল হবে প্রকৃতির অপার মহিমায় মহামান্বিত যা আগত পর্যটকদের মনোরন্জনের জন্য অনেকটাই সহায়ক হবে ৷

এস.ডি



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী