রথযাত্রা উৎসবে চা-বাগানের শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ PM

রথযাত্রা উৎসবে চা-বাগানের শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৬ ১২:২৩:১৭ AM

রথযাত্রা উৎসবে চা-বাগানের শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ

ছবি:সংগৃহীত


রথযাত্রা মহোৎসব উপলক্ষে সিলেটের ইসকন মন্দিরে জেলার বিভিন্ন চা-বাগানের সরতত্ত্ব শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টায় রথযাত্রা উৎসবের তৃতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শ্রীমদ্ভগবদ্গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানবজীবনের নৈতিকতা, আত্মশুদ্ধি ও শান্তিপূর্ণ সমাজ গঠনের পথপ্রদর্শক। তিনি শিক্ষার্থীদের নিয়মিত গীতা অধ্যয়ন এবং এর আদর্শ বাস্তব জীবনে অনুসরণের আহ্বান জানান।

স্বাগত বক্তব্য দেন ইসকন সিলেট বিভাগীয় কমিটির ভক্তকল্যাণ ও আদিবাসী বিভাগের সম্পাদক পুরুষোত্তম কৃষ্ণ দাস।

প্রধান অতিথির বক্তব্যে ইসকন সিলেট বিভাগীয় কমিটির দুর্যোগ, ত্রাণ ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী বলেন, “শ্রীমদ্ভগবদ্গীতা মানুষের জীবনের দিকনির্দেশনা। গীতার শিক্ষা অনুসরণ করে জীবন পরিচালনা করলে ব্যক্তি ও সমাজ উভয়েরই কল্যাণ সাধিত হয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভক্তকল্যাণ ও আদিবাসী বিভাগের জেলা পরিচালক এবং ইসকন সিলেট মন্দিরের কমান্ডার দেবেন্দ্র কেশব দাস ব্রহ্মচারী, ইসকন সিলেট মন্দিরের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস, ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ পদ্মলোচন শ্যাম দাসসহ ইসকনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি ও ভক্তবৃন্দ।

অনুষ্ঠানের একপর্যায়ে সিলেট জেলার বিভিন্ন চা-বাগানের সরতত্ত্ব শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। পরে উপস্থিত সকলের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

এদিকে, রথযাত্রা উৎসবের চতুর্থ দিনের কর্মসূচি আজ (রোববার, ১৯ জুলাই) সন্ধ্যায় ধর্মীয় আলোচনা এবং রাত ৮টায় নামহট্ট বিভাগের উদ্যোগে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠিত হবে। এতে সিলেটের বিভাগীয় কমিশনার প্রধান অতিথি এবং জেলা প্রশাসক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮