কোনো মাদকাসক্ত শিক্ষার্থীকে ভর্তি করব না- কবির হোসেন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৬ AM

কোনো মাদকাসক্ত শিক্ষার্থীকে ভর্তি করব না- কবির হোসেন

আব্দুর রহিম কবির, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৮/২০২৩ ০২:৫১:৫১ AM

কোনো মাদকাসক্ত শিক্ষার্থীকে ভর্তি করব না- কবির হোসেন

নিজস্ব প্রতিনিধি


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোনো মাদকাসক্ত শিক্ষার্থীকে ভর্তি করা হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো কবির হোসেন। 

রোববার (২৭ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

উপ-উপাচার্য বলেন, অত্যন্ত সুন্দরভাবে ভর্তি কার্যক্রম চলছে। ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থীরা মাদকাসক্ত কী-না সেটি নির্ণয় করে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হচ্ছে। কোনো মাদকাসক্ত শিক্ষার্থীকে আমরা ভর্তি করব না। আশাকরি, সুন্দরভাবে এবারের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

এসময় শাবিপ্রবির ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. স্বপন কুমার সরকার, সদস্য সচিব ড. মাহবুবুল হাকিম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মুহসিন আজিজ খান, রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এসএম সাইফুল ইসলাম, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কামরুল ইসলাম, আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. জহিরুল ইসলাম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভর্তি কমিটির সদস্য সচিব ড. মাহবুবুল হাকিম জানান, এবারের চূড়ান্ত ভর্তি কার্যক্রম ২৭, ২৮ ও ২৯ আগস্ট সম্পন্ন হবে। প্রতিদিন তিন ধাপে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।এবারের ভর্তিতে শিক্ষার্থীদের কাছ থেকে ১২ হাজার ২৫০ টাকা করে নেওয়া হচ্ছে। টাকা জমা দেওয়ার জন্য নির্দিষ্ট বুথ বসানো হয়েছে। সোনালী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখার কর্মকর্তারা এ টাকা জমা নিয়ে শিক্ষার্থীদের হাতে রশিদ দিচ্ছেন।

জানা যায়, নির্ধারিত তালিকা অনুযায়ী রোববার সকাল সাড়ে ৯টায় আর্কিটেকচার, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই), কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) এবং রসায়ন বিভাগের শিক্ষার্থীদের ভর্তির মাধ্যমে এবারের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে

দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বায়োকেমিষ্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

পরবর্তীতে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বন ও পরিবেশ বিজ্ঞান, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি চলবে।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী