লামাবাজারে ড্রেনের ভিতর থেকে অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৫ AM

ফায়ার সার্ভিসের মাধ্যমে

লামাবাজারে ড্রেনের ভিতর থেকে অজ্ঞাত ব্যক্তি উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৩ ০৪:০৭:৪৫ AM

লামাবাজারে ড্রেনের ভিতর থেকে অজ্ঞাত ব্যক্তি উদ্ধার

ছবি: নিজস্ব


সিলেট মহানগরীর লামাবাজারের শরষপুর এলাকায় ড্রেনের ভিতর থেকে অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭ আগস্ট) দুপুরে ড্রেনের ভিতরে ঐ ব্যক্তি অবস্থান টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের স্ল্যাব ভেঙে ঐ ব্যক্তিকে উদ্ধার করে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে ঐ ব্যক্তি মানসিকভাবে অসুস্থ।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে লামাবাজারের শরষপুর এলাকার একটি ড্রেনের ভিতর এক ব্যক্তির অবস্থান টের পান তারা। তবে সেই ব্যক্তির পরিচয় কেউ শনাক্ত করতে পারেননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘন্টাখানেক চেষ্টার পর তাকে উদ্ধার করা হয়।

তালতলা ফায়ার সার্ভিসের লিডার শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। তাকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

F/A



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী