বিয়ের কথা বলে ধর্ষণ: বিটিআরসি কর্মকর্তা গ্রেফতার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

বিয়ের কথা বলে ধর্ষণ: বিটিআরসি কর্মকর্তা গ্রেফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৩ ০৪:২০:০২ পূর্বাহ্ন

বিয়ের কথা বলে ধর্ষণ: বিটিআরসি কর্মকর্তা গ্রেফতার

ছবি: সংগৃহীত


বিয়ের কথা বলে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপ-পরিচালক সঞ্জীব কুমার সিংহকে গ্রেফতার করেছে পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক নারীর মামলার পর শুক্রবার রাতে সঞ্জীবকে গ্রেফতার করা হয়।

শনিবার পুলিশ সঞ্জীবকে রিমান্ডে চেয়ে আবেদন করলে আদালত একদিনের জন্য জেল হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

ময়মনসিংহের বাসিন্দা সঞ্জীব ঢাকার ধানমন্ডি এলাকায় থাকতেন। তিনি বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগে কর্মরত ছিলেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালে ভুক্তভোগী নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন সঞ্জীব। ২০১৪ সাল থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ এবং ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করেন। সম্পর্ক ছিন্ন করতে চাইলে সেসব ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বারবার নির্যাতন করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, ১৫ অগাস্ট সঞ্জীব ওই নারীকে ধানমন্ডির বাসায় ডেকে নিয়ে ‘হত্যার উদ্দেশ্যে’ কাচের বোতল দিয়ে আঘাত করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে গত শুক্রবার থানায় গিয়ে মামলা করেন ওই নারী।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল