বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০৩ AM

বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৪ ১২:১৭:৪৪ PM

বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম

প্রতীকী ছবি


মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতে তেলের সরবরাহ নিয়ে শঙ্কা দেখা দেওয়ায় টানা তৃতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত তেলের দাম। গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি দাঁড়ায় প্রায় ৭৫ ডলারে। সেই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা ডব্লিউটিআই ক্রুডের প্রতি ব্যারেলের দাম ৭১ ডলার ছাড়িয়ে যায়।

মার্কিন ইনভেস্টমেন্ট ব্যাংকিং কম্পানি সিটি গ্রুপ জানিয়েছে, ইরানের তেল রপ্তানির অবকাঠামোতে বড় ধরনের হামলা হলে দিনে বৈশ্বিকভাবে তেলের সরবরাহ কমতে পারে ১৫ লাখ ব্যারেল।

এতে তেলের বাজারে ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। ছোটখাটো তেল পরিশোধনাগার হলে দিনে তেলের সরবরাহ কমতে পারে তিন লাখ থেকে সাড়ে চার লাখ ব্যারেল। ওপেকের হাতে বাড়তি তেল মজুদ রয়েছে। তেলের উৎপাদন বৃদ্ধির সম্ভাবনার কারণে বাজারে তেলের দাম তেমন একটা বাড়ছে না।

তবে ইসরায়েলের তেল পরিশোধনাগারে বা হারমুজ প্রণালির কাছে হামলা চালাতে পারে ইরান। এতে তেল সরবরাহে বিঘ্ন ঘটে বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার স্পর্শ করতে পারে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী