চার দফা দাবী নিয়ে সিলেটের সড়কে ম্যাটস শিক্ষার্থীরা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৫ AM

চার দফা দাবী নিয়ে সিলেটের সড়কে ম্যাটস শিক্ষার্থীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৩ ০৭:১০:২৩ AM

চার দফা দাবী নিয়ে সিলেটের সড়কে ম্যাটস শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত


সিলেটে ইন্টার্নশিপ বহাল এবং অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। এছাড়া চার দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট বিভাগসহ সারা দেশের মেডিকেল এ্যাসিস্ট্যান্ট স্কুলের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের ধর্মঘট করছে।

রোববার (২৭ আগস্ট) দুপুরে সিলেটের সিভিল সার্জন কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সরকারের কাছে তাদের চার দফা দাবি তুলে ধরে।

দাবিগুলোর মধ্যে রয়েছে, ইন্টার্নশিপ বহাল সহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ ও বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান।

এসময় তারা চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিডিএমএ এর অতিরিক্ত মহাসচিব ডা. প্রদীপ কুমার দাস, সিলেট জেলা বিডিএমএ-এর সাধারণ সম্পাদক ডা. শিব্বীর আহমদ, বিডিএমএ - এর সিলেট বিভাগীয় নেতা ডা. আকিজ আহমদ, ডা. সফিক আহমদ প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী