সিলেটে পুলিশের জন্য ভারতীয় চিকিৎসকদের বিশেষ চিকিৎসাসেবা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৫ AM

সিলেটে পুলিশের জন্য ভারতীয় চিকিৎসকদের বিশেষ চিকিৎসাসেবা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৩ ০৭:৩২:৩০ AM

সিলেটে পুলিশের জন্য ভারতীয় চিকিৎসকদের বিশেষ চিকিৎসাসেবা

ছবি: সংগৃহীত


সিলেট জেলা পুলিশ ও তাদের পরিবারের প্রায় ৫শ’ সদস্যরা পেলেন ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা। 

শনিবার (২৬ আগস্ট) দিনব্যাপী সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাসেবা দেন ভারতের দিল্লি থেকে আসা গাইনি, অর্থোপেডিক্স ও কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এই চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালিত হয় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে।

সিলেট জেলা পুলিশ সূত্র জানায়, চিকিৎসা ক্যাম্পে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে আসেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেন। স্বাস্থ্য ক্যাম্পে ১৭৭ জন গাইনী, ২০০ জন অর্থোপেডিক্স ও ৯৬ জন কার্ডিওলজি বিষয়ে চিকিৎসা সেবা নেন।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, পুলিশ সদস্য ও তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় এধারা আগামীতেও অব্যাহত থাকবে।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী