সিলেটে ট্রাক চাপায় মারা গেলেন মোটরসাইকেল চালক
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৭ AM

সিলেটে ট্রাক চাপায় মারা গেলেন মোটরসাইকেল চালক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৩ ০৭:৫১:১০ AM

সিলেটে ট্রাক চাপায় মারা গেলেন মোটরসাইকেল চালক

ছবি: সংগৃহীত


সিলেটের জালালাবদে ট্রাক চাপায় বাদশা মিয়া (২২) নামে এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে জালালাবাদ থানাধীন সুনামগঞ্জ রোডের ধনপুর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা সিলেটের জালালাবাদ থানার নোয়াগাও, শাহপুর এলাকার আনিস আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে জালালাবাদ থানার ধনপুর পয়েন্টে সুনামগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন বাদশা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জালালাবাদ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম রোকন  জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনার পরে থেকে ঘাতক ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী