গোয়াইনঘাটে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৫ AM

গোয়াইনঘাটে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৭/০৮/২০২৩ ১১:৪০:৫০ AM

গোয়াইনঘাটে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

ছবি: সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের বল্লাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে জনৈক শিথিল বিশ্বাসের অফিস থেকে ৭৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন পূর্ব জাফলং ইউনিয়নের বল্লা পুঞ্জি গ্রামের দীপন বিশ্বাস (২৪) ও উমা কান্ত বিশ্বাস (৩৪)।গ্রেফতারকৃত ওই দুই যুবক জাফলং বল্লাপুঞ্জি গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে দীপন বিশ্বাস ও কুশ বিশ্বাসের ছেলে উমা কান্ত বিশ্বাস।

এ ঘটনায় জড়িত আসামীদ্বয়ের বিরুদ্ধে এসআই ইমরুল কবির বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করেন।

এ ব্যপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন সিলেটের মান্যবর পুলিশ সুপার, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতারসহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় আমরা আন্তরিক ভাবে কাজ করছি।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই ইমরুল কবির ও এএসআই আরিফুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ শনিবার (২৬ আগস্ট) রাত ১ টার দিকে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের বল্লাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে জনৈক শিথিল বিশ্বাসের অফিস থেকে ৭৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী