সিলেটে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১৫ AM

সিলেটে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৮/০৮/২০২৩ ১১:৪৫:৫৪ AM

সিলেটে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

ছবি: সংগ্রহীত


সিলেটে প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চলতি মাসে গড়ে প্রতিদিন ১৬ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। শুধু আগস্ট মাসেই এ রোগীর সংখ্যা ৪৩৯ জনে দাঁড়িয়েছে। এখন অবদি যার মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৫ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে।


সূত্র জানায়, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।


বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে মোট ৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৯, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ৩৫ জন ও মৌলভীবাজারে ৪ জন।


এদিকে, গত ২৪ ঘন্টায় ৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। বছরের শুরু থেকে এ নিয়ে বিভাগে মোট ৮০৫ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।


স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে সিলেটে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন। পরবর্তীতে এপ্রিলে ১ জন ও মে মাসে ১ জন শনাক্ত হন। তবে এরপরই হঠাৎ করে সিলেটে বাড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুন মাসে ৫৯ জন ও জুলাইয়ে আক্রান্ত হন ৩৮২ জন। চলতি আগস্টের ২৭ তারিখ পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন ৪৩৯ জন।

এস.ডি



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী