নিজস্ব প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮শে আগষ্ট, সোমবার। বেলা ১১ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় আয়োজিত আইনশৃংখলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম। এসময় সভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
সভায় চলতি আগস্ট মাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।সভা শুরুর প্রারম্ভে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম সম্প্রতি সময়ে সড়ক দূর্ঘটনায় নিহত ও আহত ব্যাক্তিদের ট্রাষ্টের মাধ্যমে আর্থিক সহায়তা পেতে আগামী ২২শে সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের সহযোগিতায় আবেদন করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও জৈন্তাপুর মডেল থানা ও বিজিবি কর্তৃক চলতি মাসে ধর্ষণ সহ বিভিন্ন মামলার পলাতক ও ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার, মাদক চোরাইপন্য,চিনি,চাপাতা,বিদেশী মদ, ইয়াবা আটক ও বিজিবি কর্তৃক বিভিন্ন সিমান্ত পয়েন্ট হতে গরু, মহিষ চোরাই বাইক,বারকি নৌকা,চিনি,প্রসাধনী, ইয়াবা,বিদেশি মদ আটকের বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্ব স্ব অবস্থান থেকে কাজ করছে পুলিশ বিজিবি বলে নিশ্চিত করা হয়।
এরপর জৈন্তাপুর উপজেলা পরিষদ আয়োজিত মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে চলতি মাসে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পাওয়ার উপজেলা প্রানীসম্পদ অফিসার ডাঃ আবদুল্লাহ আল মাসুদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লোকবল সংকট সহ বিভিন্ন সমস্যা নিরোসন নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও নবনির্মিত অডিটোরিয়াম ও উপজেলায় চলমান উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করে প্রধান প্রকৌশলী। এছাড়াও প্রানী সম্পদ দপ্তরের আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেলে দেয়া আবর্জনা রোধ করা এবং জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় সহ স্টেশন বাজারের আশপাশের ময়লা আবর্জনা অপসারণের বিষয়ে এবং জনসচেতনতা সৃষ্টি করার বিষয়ে আলোচনা হয়।
এসময় উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা উপস্থিত সকল ইউনিয়নের চেয়ারম্যানদের নিকট বিদায়ী বর্ষা মৌসুমে অবৈধ কারেন্ট জাল ও মৎস সম্পদের জন্য ক্ষতিকর জাল ব্যবহার না করতে জনসচেতনতা সৃষ্টির আহবান জানান। এছাড়াও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ২০২৩ সালের নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবক সহ সকলের সহোযোগিতা কামনা করেন।
এসময় উপজেলা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গ্যাস সিলিন্ডার সঠিক ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির পরামর্শ দেন।এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিটি বাজারে মেয়াদোত্তীর্ন সিলিন্ডার ও গ্যাস বিক্রয় প্রতিনিধিদের লাইসেন্স নবায়ন বিষয়ে বাজার মনিটরিং জোরদার করার কথা জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ, সহকারী কমিশনার ভুমি রিপা মনি দেবী, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, ১৭ পরগণা শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী, ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৪ নং দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ৬ নং চিকনাগোল ইউনিয়নের চেয়ারম্যান কামারুজ্জামান চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) আব্দুর রব।
আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো সালাউদ্দিন, প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, প্রানীসম্পদ কর্মকর্তা ডা আবদুল্লাহ আল মাসুদ, সিনিয়র মৎস কর্মকর্তা অলিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা,শ্রীপুর বিওপি কমান্ডার রজব আলি,জৈন্তাপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ বায়েজিদ আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ মিফতাহুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভুঁইয়া, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা তুষার পাল, কর্মসংস্থান ব্যাঙ্কের ব্যবস্হাপক হারুনর রশীদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল।
এম.এইচ.এ




