জালালাবাদ লিভার ট্রাস্ট এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা আগামীকাল
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৫ AM

জালালাবাদ লিভার ট্রাস্ট এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা আগামীকাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৮/২০২৩ ০৫:১২:১৮ AM

জালালাবাদ লিভার ট্রাস্ট এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা আগামীকাল

নিজস্ব প্রতিনিধি


জালালাবাদ লিভার ট্রাস্ট ও সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের মজুমদার পাড়া এলাকায় দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টার‌ভেশনাল হেপাটোলজি ডিভিশন প্রধান ও জালালাবাদ লিভার ট্রাস্ট এর চেয়ারম্যান, অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল এর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে।

২৯ আগস্ট, মঙ্গলবার। মজুমদার পাড়া মসজিদ সংলগ্নে এ দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবার উদ্বোধন করবেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। 

দিনব্যাপী  ফ্রি চিকিৎসা সেবায় চিকিৎসা প্রদান করবেন সি‌লেট শহরের ছড়ারপার এলাকার কৃ‌তি সন্তান অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল এর নেতৃত্বে ঢাকা বিভাগ ও সিলেটের বিভিন্ন হাসপাতালের স্বনামধন্য চিকিৎসা বিশেষজ্ঞ ডাক্তারগণ উপস্থিত থেকে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করবেন।

এ বিষয়ে  অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, জালালাবাদ লিভার ট্রাস্ট পক্ষ প্রত্যন্ত এলাকার মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা সহ মানুষের কাছে গিয়ে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ দিচ্ছি। আমাদের উদ্দেশ্য মানুষের সেবা করা,অসহায় ও হতদরিদ্র মানুষজনদের বিভিন্ন ভাবে সহযোগিতা করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করাই আমাদের লক্ষ্য,আমাদের সংগঠনের এই কার্যক্রম অব্যাহত থাকবে। 

তিনি আরও বলেন, আমি সবসময় নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে সিলেটবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষৎতেও সিলেটবাসীকে সকল ধরনের সেবা দিতে আমি সবসময় পাশে থাকব।

এসময় তিনি সবাইকে ফ্রি চিকিৎসা সেবা নিতে আহ্বান জানান।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী