বিশ্বনাথে সদ্য সমাপ্ত ৫ ইউনিয়নের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৫ AM

বিশ্বনাথে সদ্য সমাপ্ত ৫ ইউনিয়নের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৮/২০২৩ ০৬:২১:২৩ AM

বিশ্বনাথে সদ্য সমাপ্ত ৫ ইউনিয়নের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি


আজ ২৮ শে আগষ্ট ২০২৩ রোববার সিলেটের বিশ্বনাথ উপজেলার সদ্য সমাপ্ত ৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নব নির্বাচিত সদস্য গণ ও সংরক্ষিত আসনের সদস্যাগণের শপথ অনুষ্টান সম্পূর্ণ হয়েছে।

সকাল ১২ ঘটিকায় বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৫ নং দৌলতপুর ইউনিয়নে নব নির্বাচিত চেয়ারম্যান হাফিজ আরব খান, ৬ নং বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, ৪ নং রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান ফকির ইমাম উদ্দীন ও ৭ নং দেওকলস ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম মতছিনের উপস্থিতিতে শপথ অনুষ্টানে বক্তব্য রাখেন ১ নং লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, ৮ নং দশঘর ইউনিয়নের চেয়ারম্যান ইমাদ উদ্দিন খান এবং সদ্য বিদায়ী চেয়ারম্যানগণের মধ্য থেকে বক্তব্য রাখেন ৬ নং বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, ৪ নং রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান এড.আলমগীর হোসেন, ৩ নং অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, ৫ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আমীর আলী, ৭ নং দেওকলস ইউনিয়নের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান খাইরুল আমীন আজাদ মেম্বার ও বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.দেলোয়ার হোসেন সুমন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে সহকারী ভূমি কমিশনার আসমা জাহানের সঞ্চালনায় শপথ অনুষ্টানে ৫ টি ইউনিয়নে  ৬০ জন সদস্য সদস্যা ইউনিয়ন পরিষদ নীতিমালার আলোকে শপথনামায় সাক্ষর ও মৌখিক পাঠ করেন।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী