দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার বন্ধ থাকবে ব্যাংক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

তবে স্থল, সমুদ্র ও বিমানবন্দর এলাকায় ব্যাংক খোলা থাকব

দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার বন্ধ থাকবে ব্যাংক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৪ ১১:৩৮:৫২ পূর্বাহ্ন

দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার বন্ধ থাকবে ব্যাংক

ছবি:সংগৃহীত



দেশের সব তফসিলি ব্যাংক বৃহস্পতিবার (১০ অক্টোবর) বন্ধ থাকবে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এদিন সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। 

তবে স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দর এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখা হবে।

মঙ্গলবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ পরিপ্রেক্ষিতে ওইদিন দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে।


জৈন্তাবার্তা / সুলতানা