সাদা পাথরে পানিতে ডুবে ১ পর্যটক নিহত
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৪ AM

সাদা পাথরে পানিতে ডুবে ১ পর্যটক নিহত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৮/২০২৩ ০৭:২৬:১৭ AM

সাদা পাথরে পানিতে ডুবে ১ পর্যটক নিহত

নিজস্ব প্রতিনিধি


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার নাম জয় (২১)। তিনি ঢাকা মগবাজারের বাসিন্দা ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায় গোবিনাথপুর।

সোমবার (২৮ আগস্ট) বেলা আড়াইটার এ ঘটনা ঘটে। পানিতে ডুবার সাথে সাথে সাদা পাথর নৌকাঘাটের ইজারাদারেরা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ হাসপাতালে পাঠালে বেলা ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জয় সাদাপাথরে গোসল করতে নেমেছিলেন। এ সময় পানির প্রচন্ড স্রোতে তিনি আর স্থির থাকতে পারেননি। মূহুর্তেই পানির নিচে তলিয়ে যান। পরে সেখানে উপস্থিত ও তার সঙ্গের লোকজন খোঁজাখুঁজি করে প্রায় ১৫ মিনিট পরে তাকে পান। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

জানা যায় তারা চার বন্ধু মিলে ঢাকা থেকে সিলেটে এসেছিলেন ভ্রমণ করতে।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, পানিতে ডুবে জয় নামে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ আমাদের হাসপাতালে আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী