ছবি: সংগৃহীত
সিলেটের আম্বরখানায় ৩ গাড়ি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) ভোর ৪টায় আম্বরখানা গোল্ডেন টাওয়ারের আন্ডারগ্রাউন্ড থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১৪০ বস্তা ভারতীয় চিনি চালান জব্দ করে পুলিশ। 
এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মঈন উদ্দিন সিপন। ওসি মঈন উদ্দিন সিপন বলেন, পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গাড়িসহ চিনি জব্দ করে। ঘটনাস্থল থেকে পিকাপ চালক ও চোরাকারবারিরা পালিয়ে যায় তাদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ( ২৭ আগস্ট) দুপুর সিলেটের কানাইঘাট পৌরসভার দলইমাটি গ্রামে থানা পুলিশ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ১৫ বস্তা ভারতীয় চিনি ও ৪৬টি ভারতীয় সিএনজি গাড়ীর টায়ার সহ জাকারিয়া আহমদ নামে এক ব্যক্তিকে আটক করেছে।
এর আগে ২৪ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নে অন্তর্ভুক্ত দলইপাড়া এলাকায় থেকে ৪০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাক আটক করেছে পুলিশ।
এম সি




