সিলেটে সুরমা নদীর পানি বিপৎসীমার উপরে
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৪ AM

সিলেটে সুরমা নদীর পানি বিপৎসীমার উপরে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৮/২০২৩ ১০:০৫:৩৯ AM

সিলেটে সুরমা নদীর পানি বিপৎসীমার উপরে

ছবি: সংগৃহীত


আবারও সিলেটে সুরমা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জনমনে দেখা দিয়েছে বন্যার আতঙ্ক।  সোমবার ( ২৮ আগস্ট ) সকাল ছয়টা থেকে সিলেটের সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। তবে সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেনি।

পাউবো সূত্রে জানা গেছে, সিলেটে কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সোবার সকাল থেকে সিলেটের সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। নদীর কানাইঘাট পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৪৪ সেন্টিমিটার। সেখানে রোববার সন্ধ্যা ছয়টায় ১২ দশমিক ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। সোমবার সকাল ছয়টায় নদীর ওই পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ১২ দশমিক ৯৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। বেলা তিনটায় সেটি কিছুটা কমে ১২ দশমিক ৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

তবে নদীর সিলেট পয়েন্টে পানি বিপৎসীমার নিচে রয়েছে। সিলেট পয়েন্টে বিপৎসীমা ১০ দশমিক ৮০ সেন্টিমিটার। রোববার সন্ধ্যা ছয়টায় সে পয়েন্টে পানি ৯ দশমিক ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সোমবার সকাল ছয়টায় সেটি কিছুটা বেড়ে ৯ দশমিক ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। বেলা তিনটায় পানি আরও কিছুটা বাড়ে। তখন পানির উচ্চতা ছিল ৯ দশমিক ৮৩ সেন্টিমিটার।

এছাড়া কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টেও পানি বেড়েছে। নদীর ওই পয়েন্টে বিপৎসীমা ১৩ দশমিক শূন্য ৫ সেন্টিমিটার। রোববার সন্ধ্যা ছয়টায় পানি ১২ দশমিক শূন্য ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সোমবার বেলা তিনটায় সে পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে ১২ দশমিক ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমা ৯ দশমিক ৪৫ সেন্টিমিটার। সেখানে আজ দুপুরে ৮ দশমিক ৭৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।

লুভা নদীর লুভাছড়া পয়েন্টে রোববার সন্ধ্যায় ১২ দশমিক ৯৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও সোমবার দুপুরে তা বৃদ্ধি পেয়ে ১৩ দশমিক ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সারি নদীর সারিঘাট পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৩৫ সেন্টিমিটার। সেখানে সোমবার বেলা তিনটায় পানি বৃদ্ধি পেয়ে ১১ দশমিক ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

সিলেটে সুরমা নদীর পানি বাড়লেও বন্যার আশঙ্কা তেমন নেই জানিয়ে সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, কয়েক দিন ধরে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। এতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সোমবার থেকে সিলেটের সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসার সম্ভাবনা রয়েছে। এতে নদ-নদীর পানি কমে আসবে।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী