জৈন্তাপুরে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১৫ AM

জৈন্তাপুরে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৮/২০২৩ ১১:০৫:২৬ AM

জৈন্তাপুরে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

পানিতে ডুবে মারা যায় শিশুটি। ছবি: প্রতীকী


জৈন্তাপুর নানা বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে পড়ে নিশাত আক্তার (৩) নামক এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ আগষ্ট) ঘটনার দিন নিশাতের মা সাদিনা বেগম দুপুর ২ ঘটিকায় শিশু নিশাতকে রুমে রেখে জোহরের নামাজ আদায় করছিলেন। নামাজ আদায় শেষে তিনি তার কন্যাকে রুমে না দেখে চারপাশে ছোটাছুটি করে খুঁজতে থাকেন। এক পর্যায়ে তার বাবার বাড়ীর পূর্বকোনে অবস্হিত পুকুরে শিশু নিশাতের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় মা সাদিনা আক্তার। সেসময় মায়ের চিৎকারে বাড়ীর লোকজনের সহায়তায় পুকুর থেকে নিশাতের নিথর দেহ তুলে দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু নিশাতকে মৃত ঘোষনা করেন।



পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত পূর্ব গর্দনা গ্রামের ওমান প্রবাসী ফয়সাল আহমেদের স্ত্রী তার দুই সন্তান সাদিক আহমেদ ( ৯) ও নিশাত আক্তারকে নিয়ে নিজের পিতার বাড়ী একই ইউনিয়নের সুটারীসেনগ্রাম বেড়াতে আসেন গত ২৫শে আগষ্ট।


এদিকে পুকুরে ডুবে শিশু নিশাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো ওমর ফারুক। তিনি জানান, নিহত নিশাতের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। সেই সাথে সকল অভিভাবকদের শিশুদের প্রতি বিশেষ করে পানি, আগুন, বিদ্যুৎ থেকে নিরাপদে থাকতে বাড়তি নজরদারি রাখার অনুরোধ জানান।

এস.ডি



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী