প্রার্থনার সময় গির্জায় হামলা, নিহত ১৪
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:২৫ PM

প্রার্থনার সময় গির্জায় হামলা, নিহত ১৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৮/২০২৩ ১২:৩৯:৩৫ PM

প্রার্থনার সময় গির্জায় হামলা, নিহত ১৪

ছবি: সংগ্রহীত


কঙ্গো আফ্রিকার একটি দেশ। দেশটির পূর্বাঞ্চলে ধর্মীয় প্রতিষ্ঠান গির্জায় সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এসময় গির্জাটিতে প্রচুর মানুষ সেখানে প্রার্থনা করছিলেন।


গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষীদের ক্রমবর্ধমান হস্তক্ষেপ সত্ত্বেও কঙ্গোর পূর্বাঞ্চল বছরের পর বছর ধরে ক্রমাগত সহিংসতার মধ্যে রয়েছে এবং এই হামলা ও প্রাণহানি ধারাবাহিক অস্থিতিশীলতারই সর্বশেষ ঘটনা।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরিতে গির্জায় প্রার্থনারত উপাসকদের ওপর মিলিশিয়া হামলার পর অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তা এবং সুশীল সমাজের এক নেতা সোমবার জানিয়েছেন।


ডজুগু অঞ্চলের প্রশাসক রুফিন মাপেলা এবং নাগরিক সমাজের নেতা ডিউডোন লোসা বলেছেন, দ্য কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব কঙ্গো (কোডেকো) গ্রুপ এই হামলার পেছনে রয়েছে।


উভয় কর্মকর্তাই বলেছেন, নিহত ১৪ জনের মধ্যে ৯ জন বেসামরিক নাগরিক, ৪ জন হামলাকারী এবং একজন সৈন্য রয়েছেন।  


স্থানীয়রা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী।সতর্কতা হিসেবে পূর্বাঞ্চলে জারি করা হয়েছে জরুরি অবস্থা। নিরাপত্তার স্বার্থে জনসাধারণকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে নিরাপত্তা বাহিনী।

এস.ডি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী