জৈন্তাপুরে ৪.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১৫ AM

জৈন্তাপুরে ৪.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৮/২০২৩ ০৩:১৫:৫২ AM

জৈন্তাপুরে ৪.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

ছবি: সংগৃহীত


জৈন্তাপুর উপজেলা ও এর পাশ্ববর্তী এলাকায় মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। তবে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। এর কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহারকারীদের বিভিন্ন স্টাটাস দিতে দেখা যায়। কম্পনটি মৃদু হওয়ার অনেকেই টের পায় নি।

এদিকে গুগল আর্থকোয়েক এলার্ট সিস্টেমে নোটিফিকেশন তথ্য অনুযায়ী ভূ-কম্পনটির উৎপত্তিস্থল জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় রাজ্যে। 

সিলেট ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। ১০ সেকেন্ডেরও কম সময়।

এর আগে চলতি মাসে ১৪ই আগষ্ট সন্ধ্যা ৭ টা ৪৯ মিনিটে ৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিলেটসহ সমগ্র দেশ। মাত্র দুই সপ্তাহের ব্যাবধানে পুনরায় জৈন্তাপুর উপজেলার আশপাশে মৃদু ভূ- কম্পনে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

সিলেট বিভাগসহ এর আশ-পাশের বিস্তির্ণ এলাকা ডাউকি ফল্টের অন্তর্ভুক্ত হওয়ায় ভূ- তত্ববিদরা এই এলাকাকে ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বলে তারা মতবাদ দিয়ে আসছেন।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী