এসএসসি’র পুনঃনিরীক্ষণ: সিলেটে ফল পরিবর্তন হয়েছে ৪৭২ শিক্ষার্থীর
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১৬ AM

এসএসসি’র পুনঃনিরীক্ষণ: সিলেটে ফল পরিবর্তন হয়েছে ৪৭২ শিক্ষার্থীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৮/২০২৩ ০৫:৩৪:৩৯ AM

এসএসসি’র পুনঃনিরীক্ষণ: সিলেটে ফল পরিবর্তন হয়েছে ৪৭২ শিক্ষার্থীর

ছবি: সংগৃহীত


সিলেট শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তন হয়েছে ৪৭২ শিক্ষার্থীর। এরমধ্যে অকৃতকার্য থেকে পাস করেছেন ৭৯ জন ও নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৯ জন।

এছাড়া ৩৮১ জনের জিপিএ পরিবর্তন হয়েছে এবং জিপিএ-৫ অপরিবর্তিত রয়েছে ৭২ জনের। তবে ১৯ অকৃতকার্য শিক্ষার্থীর ফল অপরিবর্তিত রয়েছে।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করেছে সিলেট শিক্ষা বোর্ড।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ জানান, এ বছর ১৪ হাজার ২০ জন শিক্ষার্থী ফলাফল পুনঃমূল্যায়নের আবেদন করেন। এরমধ্যে ৪৭২ জনের ফল পরিবর্তন হয়। এরমধ্যে পিজিএ-৫ পেয়েছেন আরও ৪৯ জন, অকৃতকার্য থেকে পাস করেছেন ৭৯ জন ও ১৯ অকৃতকার্য শিক্ষার্থীর ফল অপরিবর্তিত রয়েছে। এছাড়া ৩৮১ জনের জিপিএ পরিবর্তন হয়েছে এবং জিপিএ-৫ অপরিবর্তিত রয়েছে ৭২ জনের।

গত ২৮ জুলাই এসএসসির প্রকাশিত ফলাফলে এ বছর সিলেট বোর্ডে ১ লাখ ৯ হাজার ৫৩২ জন পরিক্ষার্থীর মধ্যে ৮৩ হাজার ৩০৬ জন পাস করেন। পাসকৃতদের মধ্যে ছেলে ৩৩ হাজার ৯০৯ জন ও মেয়ে ৪৯ হাজার ৩৯৭ জন।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী