সিলেটের সেই ভয়ংকর ডাকাত চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১৫ AM

সিলেটের সেই ভয়ংকর ডাকাত চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৮/২০২৩ ০৭:১৩:২৬ AM

সিলেটের সেই ভয়ংকর ডাকাত চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


সিলেট অঞ্চলের ডাকাত দলের সর্দার আবু তালেব ওরফে ল্যাংড়া তালেবকে (৪৮) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।

মঙ্গলবার (২৯ আগস্ট) তালেবকে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম মহানগরের হালিশহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই ডাকাত সর্দারের বিরুদ্ধে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায় অবৈধ অস্ত্র, মাদক, ডাকাতি এবং চুরিসহ সর্বমোট ১৮টি মামলা পায়।

তালেবের বিরুদ্ধে সিলেট বিভাগের তিন জেলাসহ বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার উবাহাটা এলাকার আব্দুস সহিদের ছেলে।

জানা যায়, গত ৬ আগস্ট হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ধনশ্রী এলাকায় কুয়েত ও দুবাই প্রবাসী দুজনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। তালেবের নেতৃত্বে ১০/১২ জন ডাকাতের দল সেরাতে ২২ ভরি স্বর্ণালংকার লুট করে। এছাড়া নগদ একলক্ষ টাকা, ২টি মোবাইল এবং ১টি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল লুট করে ডাকাতরা।

ওই ঘটনায় চুনারুঘাট থানায় মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র‍্যাবও ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রাখে। অবশেষে সোমবার (২৮ আগস্ট) চট্টগ্রামের হালিশহর থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাকে চুনারুঘাট থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

এম সি



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী