সিলেটের বাজারে নকল কয়েল: ৫ প্রতিষ্ঠানকে জরিমান
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১৫ AM

সিলেটের বাজারে নকল কয়েল: ৫ প্রতিষ্ঠানকে জরিমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৮/২০২৩ ০৮:৪৭:১১ AM

সিলেটের বাজারে নকল কয়েল: ৫ প্রতিষ্ঠানকে জরিমান

ফাইল


সিলেটের বাজার গুলোতে নকল কয়েল সয়লাব হয়ে গেছে। মঙ্গলবার (২৯ আগস্ট) সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নকল কয়েল বিক্রির অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বলেন- মঙ্গলবার সকাল থেকে পরিচালিত এ অভিযানে দেখা যায়- মহানগরের বিভিন্ন দোকানে ভালো মানের চায়না কয়েলের নামে বিক্রি হচ্ছে দেশে উৎপাদিত ট্রেডমার্কবিহীন নকল কয়েল।

এ অপরাধে মহানগরের হাউজিং স্টেট এলাকার ইয়ান এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা, শিবগঞ্জ এলাকার মের্সাস ইসলাম ব্রাদার্সকে ৫ হাজার টাকা, বন্দরবাজারের মনির এন্ড সন্সকে ৫ হাজার টাকা, শাহজালাল উপশহরের নিউ সিটি স্টোরকে ২ হাজার টাকা এবং সামি স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে বিভিন্ন নামে প্রায় ৬০০ প্যাকেট নকল চায়না কয়েল ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মো. আমিরুল ইসলাম মাসুদ। অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ ব্যাটালিয়ান আনসারের একটি টিম।

অভিযানকালে জরিমানার পাশাপাশি ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয় ।এ  ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান আমিরুল ইসলাম মাসুদ।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী