আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের মুখে হাসি ফুঁটে: শফিক চৌধুরী
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১৫ AM

আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের মুখে হাসি ফুঁটে: শফিক চৌধুরী

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৮/২০২৩ ০৯:৫৭:৪২ AM

আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের মুখে হাসি ফুঁটে: শফিক চৌধুরী

ছবি: নিজস্ব


সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ক্যান্টনমেন্টে বসে মুক্তিযুদ্ধের ইতিহাস, গণতন্ত্র ও বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে জন্ম হয়েছে খুনীর দল বিএনপির। বঙ্গবন্ধু কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের ইতিহাস ও গণতন্ত্র পূণঃ:উদ্ধার করে দেশের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আর এখন সেই খুনীর দল বিএনপিই বলছে দেশে নাকি গণতন্ত্র নেই। খুনী জিয়া ‘স্ব-পরিবারে বঙ্গবন্ধু’কে হত্যা করার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের জন্য রাস্তায় মিছিল-মিটিং করতে পারেননি, আমরা মাইকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনতে ও জয় বাংলার ¯েøাগান দিতে পারিনি এবং শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করতে পারিনি। অথচ আজ সেই খুনীর দল বিএনপি আরাম-আয়েশেই রাজপথে মিছিল-মিটিং ও সভা-সমাবেশ করতে পারছে, আওয়ামী লীগ তাদেরকে কোনো বাঁধাই দিচ্ছে না।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ বাজারের দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ‘জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে গ্রেনেড হামলা ও দূর্নীতি বৃদ্ধি পাবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন, ততদিন দেশের মানুষও নিরাপদ থাকবেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের মুখে হাসি ফুঁটে। আওয়ামী লীগের মাধ্যমেই মানুষ তাদের প্রাপ্য অধিকার পান। আর বিএনপি ক্ষমতায় এলে খুনী জিয়া ও খালেদার পুত্র আরেক খুনী তারেক দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে। আজ খুনী তারেক আমাদের সম্পদ আতœসাৎ করে  লন্ডনে সম্পদের পাহাড় গড়েছে। আর সেখানে বসে বসে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করছে প্রধানমন্ত্রীকে হত্যা করার চেষ্টার পাশাপাশি দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে খুনীর দল বিএনপির সকল ষড়যন্ত্রের প্রতিহত করছেন। 

দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাবের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আবুল কাহারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, সাবেক সদস্য আছাব উদ্দিন, মাকুন্দা সম্পাদক খালেদ আহমদ, উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান সেবুল, রুহেল খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারতী দাস পাপ্পু। 

সভায় বক্তারা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে নৌকার মাঝি হিসেবে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানান।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী