বৃহস্পতিবার সিলেট আসছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী। ছবি: জৈন্তা বার্তা
দুইদিনের সরকারি সফরে আজ (৩১শে আগষ্ট) সিলেট আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব আহমেদ কবির স্বাক্ষরিত এক সফরসূচিতে তা জানানো হয়। এ দুদিনে মন্ত্রী ইমরান আহমেদ তার নিজ নির্বাচনী এলাকায় কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাটের বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
সফরসূচিতে উল্লেখ্য, ৩১শে আগষ্ট বৃহস্পতিবার বেলা সাড়ে এগারো ঘটিকায় সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ শেষে কোম্পানীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। সেখানে দূপুর ১২ঘটিকায় নলেজ পার্ক সিলেটের ভিত্তিপ্রস্তর শেষে দূপুর আড়াইটায় হাইটেক পার্কে টুগেদার আইটি ইন্ডাস্ট্রির কারখানা, আইরিশ ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রি ও হাইটেক পার্ক বোটক্লাব এর নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১ সেপ্টেম্বর) জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নে সকাল ১০ ঘটিকায় ডিজিটাল সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে বেলা সাড়ে এগারোটায় ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত কিনাইছড়া স্লুইসগেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
একইদিনে বিকেল ৩ঘটিকায় গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ে ৬ নং ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে রাতে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে সিলেট ত্যাগ করবেন।
এস.ডি




