সিলেটে ১৫ হাজার পিছ ইয়াবাসহ আটক ৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৬ PM

সিলেটে ১৫ হাজার পিছ ইয়াবাসহ আটক ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৩ ১০:৪৯:৪৬ AM

সিলেটে ১৫ হাজার পিছ ইয়াবাসহ আটক ৩

ফাইল


সিলেটে সড়ে ১৫ হাজার ইয়াবা সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ আগষ্ট) বিকেলে মহানগরীর পীর মহল্লার একটি বাসায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।

আটককৃতরা হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর এলাকার মৃত মোজাম্মিল আলীর ছেলে মাহবুবুর রহমান (৪৫), বিশ্বনাথ উপজেলার পাঠাকইন এলাকার মৃত জাবেদ আলীর ছেলে আজির উদ্দিন (৩০) এবং সুনামগঞ্জ জেলার জাহাঙ্গীনগর এলাকার শফিকুল ইসলামের ছেলে রাসেল আহমদ (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ আগষ্ট) বিকেল সাড়ে তিনটার দিকে সিলেট মহানগরীর পীর মহল্লা আবাসিক এলাকার প্রভাতী ৪১/সি বাসায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। সময় তাদের কাছে থেকে ইয়াবা বিক্রীর নগদ ৫০ হাজার টাকা ও রশিদ বই জব্দ করা হয়েছে।

 সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। তিনি জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী