সিলেটে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছুঁই ছুঁই
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৮ PM

সিলেটে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছুঁই ছুঁই

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩১/০৮/২০২৩ ১১:৫৬:২১ AM

সিলেটে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছুঁই ছুঁই

বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ছবি: সংগ্রহীত


সারাদেশের ন্যায় সিলেটেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি মাসে সিলেট বিভাগে আগস্ট মাসে প্রতিদিন গড়ে ১৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন। মাসের ৩০ দিনে যার সংখ্যা ৪৯৩ জন। আর চলতি মওসুমে এ সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৯ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

সূত্র জানায়, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। 


বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে মোট ৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৭, সুনামগঞ্জে ৪, হবিগঞ্জে ৩৬ জন ও মৌলভীবাজারে ৫ জন।

 

এদিকে, গত ২৪ ঘন্টায় ১৬ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। বছরের শুরু থেকে এ নিয়ে বিভাগে মোট ৮৬৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে সিলেটে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন। পরবর্তীতে এপ্রিলে ১ জন ও মে মাসে ১ জন শনাক্ত হন। তবে এরপরই হঠাৎ করে সিলেটে বাড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুন মাসে ৫৯ জন ও জুলাইয়ে আক্রান্ত হন ৩৮২ জন। জুলাই মাসে প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা ছিল ১৩ জন।

এস.ডি



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী