সফলতা ধরে রেখেছে জৈন্তাপুর প্রাণিসম্পদ। ছবি: সংগ্রহীত।
জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে সিলেট জেলা প্রাণীসম্পদ দপ্তর কর্তৃক পুরস্কার প্রাপ্তদের ধারাবাহিক সফলতা ধরে রাখতে সক্ষম হয়েছে জৈন্তাপুর উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
চলতি বছর (২০২২-২০২৩) অর্থ বছরে সিলেট জেলা প্রানীসম্পদ দপ্তর কর্তৃক তিনজন ব্যাক্তিকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। তার মধ্যে অন্যতম হলেন জৈন্তাপুর উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ( লাইভস্টক) ডাঃ আবদুল্লাহ আল মাসুদ। গত ২৫শে জুন তারিখে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আলমগীর কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।
এক্ষেত্রে জৈন্তাপুর উপজেলা প্রানীসম্পদ দপ্তরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে ধারাবাহিকতা বজায় থাকলো। বিগত অর্থ বছরে (২০২১-২২) জৈন্তাপুরের এই দপ্তর থেকে পুরষ্কারটি পেয়েছিলেন উপ সহকারী প্রানীসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. আবু জাহের। তিনি গত অর্থ বছরে জেলা প্রানীসম্পদ দপ্তর কর্তৃক শুদ্ধাচার চর্চার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে অবদান রাখায় এই সম্মাননা অর্জন করেছিলেন।
উল্লেখ্য, জৈন্তাপুর উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল গৃহপালিত পশুপাখি ও প্রান্তিক খামারী পর্যায়ে সরকার কর্তৃক গৃহিত সকল সেবা সমুহ সফলতার সহীত বাস্তবায়ন করে আসছে।
উক্তো দপ্তর হতে প্রানীসম্পদ উন্নয়ন মেলা, প্রান্তীক পর্যায়ে খামারীদের ভ্যাক্সিনেশন,উন্নত ঘাস উৎপাদন, খামারীদের সাথে মতবিনিময়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ও পাহাড়ি আদিবাসীদের খামার উন্নয়ন কার্যক্রম, হাঁস মুরগীর ঘর প্রদান সহ গুরুত্বপূর্ণ সেবা সমুহ সফলতার সহিত বাস্তবায়ন করা হয়।
সদ্য গবাদীপশুর চর্মরোগ এল,এস,ডি খুব দ্রূত সময়ে নিয়ন্ত্রণ ও সচেতনতা সৃষ্টি, মহিলাদের সাবলম্বি করণে ছাগল বিতরণ ও পরিচর্যা, স্কুল, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের পুষ্টি বৃদ্ধিতে দুধ ও ডিমের উপকারীতা সম্পর্কে ধারণা এবং দুধ ডিম খাওয়ানো।
এছাড়াও উপজেলার সফল খামারীদের সাধারণ মানুষের মাঝে আকৃষ্ট করতে প্রচারণা, ফ্যাটেনিং,দুগ্ধ উৎপাদন ও প্রকৃয়াজাত করনে উপজেলার খামারগুলোতে নিয়মিত তদারকি নিয়মিত করা হয়।
সেই সাথে ঈদুল আযহার সময় উপজেলার প্রতিটি হাটে প্রানী সম্পদ মেডিক্যাল টিম দিয়ে মনিটরিং সহ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেডের নেতৃত্বে বিভিন্ন প্রানী সংশ্লিষ্ট ভেটেরিনারি ফার্মেসী ও ঔষধের দোকানগুলোতে ক্ষতিকর ষ্টেরোয়েড ও ক্যামিকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন।
এস.ডি




