প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ তুলে দেওয়া হচ্ছে। ছবি: জৈন্তা বার্তা।
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনসার ও ভিডিপির আধুনিকায়নে কাজ করে যাচ্ছেন। দেশের প্রান্তিক পর্যায়ে মানুষের জীবনমান উন্নয়নে ও সর্বদা জনগনের নিরাপত্তা নিশ্চিত করণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
৩১শে আগস্ট (বৃহস্পতিবার) জৈন্তাপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে দশদিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তারের সভাপতিত্বে ও ২ নং জৈন্তাপুর ইউনিয়ন ভিডিপির দলনেতা ফরিদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে কামাল আহমেদ আরো বলেন, এই দশদিনের প্রশিক্ষণ থেকে শেখা প্রতিটি মূল্যবান শিক্ষাকে কাজে লাগাতে হবে। কোন পেশাকেই ছোট করে দেখার সুযোগ নেই।বরং ছোট থেকেই সফলতার সিঁড়ি বেয়ে সকলকে উপরে উঠতে হয়।
তিনি আরো বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে গ্রাম পর্যায়ে মানুষের সেবা দিতে সবচেয়ে অগ্রনী ভূমিকা পালন করে ভিডিপি। যেকোন প্রাকৃতিক দূর্যোগ থেকে শুরু করে রাষ্ট্রিয় ও ধর্মীয় উৎসবে অতন্দ্র প্রহরীর মত সেবা দিয়ে যাচ্ছে তারা। সারা দেশে ঈদ ও পূজার মত ধর্মীয় উৎসবে দেশের নাগরিকরা পরিবার নিয়ে ছুটি কাটিয়ে আনন্দ করার সময় এই আনসার ভিডিপি সদস্যরা আনন্দকে বিসর্জন দিয়ে মানুষের জানমাল রক্ষার কাজে দায়িত্ব পালন করে থাকে।
তিনি বলেন, আজকের এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সামনের দিনগুলোতে নিজের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। বর্তমান সরকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়নে ও আধুনিকায়নে কাজ করে যাচ্ছে। তিনি সকল প্রশিক্ষনার্থীদের নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান।
গত ২০শে আগস্ট থেকে শুরু হওয়া এই মৌলিক প্রশিক্ষণে ৩২ জন পুরুষ ও ৩২ জন নারী ভিডিপি সদস্য প্রশিক্ষণে অংশ নেয়। সমাপনী দিনে অনুষ্ঠান শেষে সকলের হাত প্রধান অতিথি কামাল আহমদ সনদপত্র বিতরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ৫ নং ফতেহপুর ইউনিয়ন ডিডিপির দলনেতা ইমরান আহমেদ, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন ভিডিপির দলনেত্রী নাসিমা বেগম ও ৪ নং দরবস্ত ইউনিয়ন ভিডিপির দলনেত্রী খোদেজা বেগমসহ আরও অনেকে।
এস.ডি




