জোহানেসবার্গের বহুতল ভবনে আগুনে নিহত বেড়ে ৭৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:২৬ PM

জোহানেসবার্গের বহুতল ভবনে আগুনে নিহত বেড়ে ৭৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৮/২০২৩ ০৫:৫৭:১৪ AM

জোহানেসবার্গের বহুতল ভবনে আগুনে নিহত বেড়ে ৭৩

ছবি: সংগৃহীত


দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। আগুনে আহত হয়েছেন অন্তত ৫২ জন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জোহানেসবার্গ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসেসের মুখপাত্র রবার্ট মুলাউদজি।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে শহরের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকার একটি ভবন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মৃতের সংখ্যা বাড়তে পারে। অনুসন্ধান অব্যাহত রয়েছে।

মুলাউদজি বলেন, গৃহহীনরা ভবনটিতে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই বাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনটিতে দুই শতাধিক মানুষ থাকতে পারে।

দক্ষিণ আফ্রিকার অনলাইন সাইট নিউজ২৪ অনুসারে, আগুনের কারণ এখনও জানা যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। তবে শহরের কেন্দ্রস্থলে কালো হয়ে যাওয়া ভবনের জানালা থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। কিছু মানুষ জানালার বাইরে চাদর এবং অন্যান্য সামগ্রীর স্ট্রিংতে ঝুলছে।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী